স্টার পারটেক্স গ্রুপে শ্রমিক বিক্ষোভ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
স্টার পারটেক্স গ্রুপে শ্রমিক বিক্ষোভ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্টার পারটেক্স গ্রুপে শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
স্টার পারটেক্স গ্রুপে শ্রমিক বিক্ষোভ

বন্দরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্টার পারটেক্স গ্রুপের শ্রমিকরা। বুধবার (৩ জুলাই) সকালে বন্দর থানার হরিপুরস্থ উল্লেখিত প্রতিষ্ঠানের সামনে হরিপুর-বন্দর সংযোগ সড়কে এ অবরোধ করে শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের অভিযোগ, দুই বছরের চিকিৎসা ভাতা ও চলতি মাস সহ তিন মাসে বকেয়া বেতন না দিয়ে শ্রমিকদের জোর পূর্বক কাজ করাচ্ছেন। বাসা ভাড়া, দোকানের বকেয়া বাকি পড়ে আছে তিন মাস। বাকী পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দোকানদারদের অনীহায় অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে মানববেতর জীবন যাপন চলছে।

ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ কন্ট্রোলে দায়িত্বরত কনস্টেবল আশিক রায়হান বলেন, নারায়ণগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে মালিকদের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়টি সমাধান করা হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্টার পারটেক্স বোর্ড মিলের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল আমিন বলেন, আগামী ১০ জুলাই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। এ শর্তে বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুরে কাজে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..