স্ত্রীকে আত্নহত্যার প্ররোচনা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
স্ত্রীকে আত্নহত্যার প্ররোচনা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্ত্রীকে আত্নহত্যার প্ররোচনা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ মে, ২০২৪
স্ত্রীকে আত্নহত্যার প্ররোচনা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বন্দরে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় মহানগর ছাত্রলীগ নেতা আরিফ চৌধুরীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ চৌধুরী (৩৮) বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে।

এর আগে গত ৮ জানুয়ারী দুপুরে বন্দর থানার উইলসন রোড কদমরসুল কলেজ পশ্চিম পাড়া আফতাবউদ্দিন ভাড়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

মৃত শান্তা ইসলাম (২২) বন্দর থানার কদম রসুল এলাকার নজরুল ইসলামের মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ পাঠান জানান, গত ১ বছর পূর্বে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলাস্থ পাগলীর বাড়ী এলাকার সাহাবুদ্দিন চৌধুরীর আরিফ চৌধুরী সাথে একই থানার ৭/১ কদমরসুল কলেজ এলাকার নজরুল ইসলামের মেয়ে শান্তা ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী উভয় ২৬৫ উইলসন রোড কদমরসুল পশ্চিম পাড়া আফতাব উদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করতো।

বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী ছাত্রলীগ নেতা আরিফ চৌধুরী যৌতুকের জন্য তার স্ত্রী শান্তা ইসলামকে নির্যাতন করতো। ধারাবাহিক অমানসিক শারীরিক নির্যাতনের পর এক পর্যায়ে গত ৮ জানুয়ারি দুপুরে গৃহবধূ শান্তা ইসলাম ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে স্বামী আরিফ চৌধূরী পলাতক ছিল ।

এ ব্যাপারে নিহতের মা নুরবানু বেগম বাদী হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় স্বামী ৫ মাস পলাতক থাকার পর শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..