‎২০০৮ সালে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল : শাহ আলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
‎২০০৮ সালে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল : শাহ আলম
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

‎২০০৮ সালে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল : শাহ আলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
‎২০০৮ সালে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল : শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, ক্লিন ইমেজের নেতৃত্ব ও প্রার্থী বাছাই করবেন এবং তাদেরকে প্রধান্য দিবেন। আপনারা সাক্ষী আমি শাহ আলম কোন মাদক ব্যাবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের কখনো প্রশ্রয় দেইনি।

দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি যদি এমপি নির্বাচিত হই নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সব থেকে বেশি পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমরা সকলে নিরাপদের বসবাস করতে চাই। আমি আপনাদের কথা দিতে চাই, আপনারা আমারা কাছে নিরাপদ।

‎এসময় সমাবেশে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দিবেন না বলে শাহা আলম প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি জীবনে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দেব না।

আপনারা দেখতে পারেন যে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আমার স্লোগান দিতে পারে এর অর্থ এই না যে আমি তাদেরকে প্রশ্রয় দিব। এবং আমি বিশ্বাস করি যারা বিএনপি করে তারা কখনো কোন সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে পারে না।

‎শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে একথা বলেন তিনি। ‎এর আগে তার নেতৃত্বে সকালে বঞ্চবটি এলাকা থেকে র‌্যালী বের করেন ফতুল্লা পাগলা বাজার এসে শেষ হয়|

‎এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মানুম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির নেতা কাজী আরিফ প্রমুখ।

পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ শাহ আলম বলেছেন, ২০০৮ সালে পর ১৮ সালেও আমার নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু দল ও জোটের স্বার্থে এবং নির্দেশনায় আমি সরে দাঁড়িয়ে ছিলাম। শুধুমাত্র দলের স্বার্থে।

‎তিনি আরও বলেন, ২০০৮ সালে বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আমি তার হাত ধরে রাজনীতিতে এসেছি। এবং ২০০৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল।

তখন ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়েছিল। তবে দেশের জনগণ জানে আমি নির্বাচিত হয়েছিলাম। এবং ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়েছেন আপনারা। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..