৪১৭ থানায় সেনা, পুলিশের হারানো অস্ত্র উদ্ধারে অভিযান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
৪১৭ থানায় সেনা, পুলিশের হারানো অস্ত্র উদ্ধারে অভিযান
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

৪১৭ থানায় সেনা, পুলিশের হারানো অস্ত্র উদ্ধারে অভিযান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
৪১৭ থানায় সেনা, পুলিশের হারানো অস্ত্র উদ্ধারে অভিযান

ঢাকার ২৯টি থানাসহ দেশের ৪১৭টি থানায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। যাঁরা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ শুক্রবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর সূত্র জানায়, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। আজ সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল চট্টগ্রাম ও জামালপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টাকারী কয়েদিদের বাধা দেওয়া এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষা করে। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাট প্রতিহত করেছে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের হামলা সেনাবাহিনী প্রতিহত করেছে। এ ছাড়া কক্সবাজারে মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনাসদস্য মোতায়েন করা হয় ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ টহল পরিচালনা করছে।

আইএসপিআর আরও জানায়, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডেটা সেন্টারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতা চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। দেশবাসীকে এ ধরনের গুজবে আতঙ্কিত না হয়ে সেনা ক্যাম্পে যোগাযোগের ক্ষেত্রে নিজের বিচার-বিবেচনা প্রয়োগের অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..