নারায়ণগঞ্জে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়!
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়!

নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ আইন-২০২৩ নামের এই আইন পরবর্তীতে সংসদে পাস হলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য পরবর্তী নির্দেশনা আসবে বলে জানা গেছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের মতো এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।

এর আগে গত ২০২০ সালে নারায়ণগঞ্জ জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবের অনুমোদন দেন প্রধামমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়ার পর ওই বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়৷ মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ওই চিঠিতে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যুগোপযোগী খসড়া আইন প্রস্তুতের নির্দেশ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হলে নারায়ণগঞ্জবাসীর ‘একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের’ দাবি পূরণ হবে। দেশের শীর্ষ ধনী জেলা নারায়ণগঞ্জে একাধিক সরকারি কলেজ থাকলেও নেই পূর্ণাঙ্গ কোনো সরকারি বিশ্ববিদ্যালয়৷ বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলোসহ সুধীমহল জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছে। বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্যে জেলায় পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় না থাকার আক্ষেপ প্রকাশ করেছে বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..