রৌদ্রছায়া রূপান্তর সাহিত্য সম্মাননা পেয়েছেন ১০ কবি-সাহিত্যিক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রৌদ্রছায়া রূপান্তর সাহিত্য সম্মাননা পেয়েছেন ১০ কবি-সাহিত্যিক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা

রৌদ্রছায়া রূপান্তর সাহিত্য সম্মাননা পেয়েছেন ১০ কবি-সাহিত্যিক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
রৌদ্রছায়া রূপান্তর সাহিত্য সম্মাননা পেয়েছেন ১০ কবি-সাহিত্যিক

রৌদ্রছায়া রূপান্তর সাহিত্য সম্মাননা পেয়েছেন ১০ কবি-সাহিত্যিক। নবীন লিখিয়েদের অগ্রাধিকার দিয়ে এই সম্মাননা ঘোষণা করা হয় আগস্টের মাঝামাঝিতে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাউথইস্ট ব্যাংকের ভারপ্রাপ্ত নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মনজুরুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক রনজিৎ মদক, কবি দীপক ভৌমিক, কবি সৈয়দ আহসান কবীর, ফতুল্লা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন।

সাহিত্যের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন কবি ও কণ্ঠশিল্পী এস এ শামীম ও কবি এনাম রাজু। স্বাগত বক্তব্য দেন রূপান্তর লিভিং লিমিটেডের চেয়ারম্যান মাহামুদুল হাসান ও শিশুসাহিত্যিক বদরুল আলম। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সোহাগ রহমত ও আতাউর রহমান। ছড়াশিল্পী মানিক চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও কথাশিল্পী ফরিদুল মাইয়ান।

আরও যারা উপস্থিত ছিলেন- কবি ইয়াদী মাহমুদ, কবি আমিনুল ইসলাম মামুন, কবি কাজী আনিসুল হক, কবি মাসুদ রানা লাল, কবি আল আশরাফ বিন্ধু, কবি মো. শফিকুল ইসলাম আরজু, কবি আবুল কালাম আজাদ, কবি মামুন বাবুল, কবি ও গল্পকার স্মৃতি রানী দে, কবি মো. বশির উদ্দিন, কবি শাহ কামাল, কবি নাজিম উদ্দীন মাহমুদ ভূঁঞা, শাহ আলম, ইউসুফ আলী প্রধান, কবি ও ছড়াকার গোলাম নবী পন্না, সম্পাদক ও ছড়াকার ওমর ফারুক নাজমুল, কবি মোহাম্মদ আল মনির, ছড়াকার মোখলেসুর রহমান তোতা, ছড়াকার ইসরাত রুবাইয়া, কবি ও সম্পাদক ফরিদা ইয়াছমীন সুমনা, কবি শাহাদাৎ হোসেন ভূঁইয়া, কবি ও সম্পাদক আবদুর রহিম, কবি ও গল্পকার সালাহ উদ্দিন আমির, ছড়াকার আলতাফ হোসেন রায়হান, কবি মোস্তফা কামাল সোহাগ, ছড়াকার ইকবাল হোসেন রোমেছসহ আরও অনেকে।

পরিশেষে রৌদ্রছায়া’র সম্পাদক ও প্রকাশক আহমেদ রউফ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..