রাজাকারের নাতি 'সুজন' এখন বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা!!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাজাকারের নাতি 'সুজন' এখন বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা!!
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রাজাকারের নাতি ‘সুজন’ এখন বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা!!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
রাজাকারের নাতি 'সুজন' এখন বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা!!

নারায়ণগঞ্জের কাগজ : রাজাকারের নাতি সুজনকে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটির গুরুত্বপূর্ণ পদে স্বাধীনতা বিরোধী শহিদ রাজাকারের নাতির ঠাঁই হওয়ায় বিষয়টি নিয়ে দলীয় এবং বাইরেও আলোচনা-সমালোচনা ঝড় বইছে।

দলের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, বঙ্গবন্ধু সৈনিকলীগে নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে সুজনকে রাখা হয়েছে। তার দাদা হচ্ছে শহিদ রাজাকার ও চাচা আসলাম রাজাকার। তাদের মতো রাজাকারের নাতি মুক্তিযুদ্ধের নেতৃত্বদাতা দলের স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটিতে রেখেছে তা আমারা কখনো মেনে নিতে পারি না।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গোলাম মোহাম্মদ ওরফে গোগা মিয়ার ছেলে মাদকসেবী সুজন। শহিদ রাজাকার ও চাচা আসলাম রাজাকারকে স্বাধীনতা যুদ্ধের পর এলাকাবাসী মিলে পিটিয়ে মেরে ফেলেছে। এখন তাদের পরিবারের সন্তান স্বাধীনতা বিরোধী শক্তিকে আওয়ামী লীগ দলের ভিতরে ঠাঁই দিয়েছে। তাকে বঙ্গবন্ধু সৈনিকলীগের পদ থেকে দ্রুত বহিষ্কারের জোরদাবী জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক সুজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ছোট থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার দাদা আর চাচা যদি ভুল করে তাহলে সে ভুলের খেসারত আমি কেনে দিবো। তারা আগে কি করেছে তা জানি না আর জানতেও চাই না আমি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..