ফতুল্লায় বই বিতরণ উৎসব পালিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বই বিতরণ উৎসব পালিত
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

ফতুল্লায় বই বিতরণ উৎসব পালিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
ফতুল্লায় বই বিতরণ উৎসব পালিত

সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সোমবার ০১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন।

বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব বলেন, একটি রাষ্ট্রকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। তাই উপযুক্ত নাগরিক হিসেবে গড়তে শিশুদেরকে শিক্ষিত করে তুলতে হবে। বর্তমান সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরেছে। এর মূল ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ নূরুল কবির, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য তাহমিনা, শিক্ষক আবু সাইদ, হাবিবুর রহমান ও মোঃ মজিবর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..