ধনীরাও খাস জমি চায় : জেলা প্রশাসক জসিম উদ্দিন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ধনীরাও খাস জমি চায় : জেলা প্রশাসক জসিম উদ্দিন
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

ধনীরাও খাস জমি চায় : জেলা প্রশাসক জসিম উদ্দিন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
ধনীরাও খাস জমি চায় : জেলা প্রশাসক জসিম উদ্দিন

মোঃ ওয়ারদে রহমান : জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জ অর্থনীতিতে সমৃদ্ধ অনেক আগে থেকেই। এখানে অনেক ধনী। তবে এই ধনীদের মধ্যেও কেউ কেউ খাস জমি চায়।

৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শনিবার (২ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এবারের স্লোগান ছিলো ‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’ তিনি বলেন, আদিম যুগে ভয়ংকর জীবজন্তুর হাত থেকে বাঁচতে মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করা শুরু করে। ওই সময়ে থেকে একতা আর একতা থেকেই সমবায়ের সূত্র। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু সমবায়ের গুরুত্ব বুঝেছিলেন। সেই থেকে পথ চলা শুরু হয়ে এখন সমবায় বিভাগ পরিপূর্ণ।

সমবায় সম্পর্কে জেলা প্রশাসক বলেন, ছোট বেলায় মা যেমন ভাতের চাল থেকে প্রতিদিন এক মুঠো চাল রেখে দিতেন। এক সময়ে এ মুঠো চাল অনেক হয়ে যেতো। সমবায়ও তেমন। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এক সময়ে বড় আকারে রূপ নেয়। অতীতে নারায়ণগঞ্জে সমবায় থেকে নিবন্ধন নিয়ে কিছু সংগঠন জনগনের টাকা মেরে চম্পট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার আমলে এসব চলবে না।

জেলা সমবায় অফিসার মোঃ আখিরুল আলম বলেন, ১৯০৪ সালে মহাজনের হাত থেকে কৃষককে বাঁচাতে সমবায় চালু হয়। দেশ স্বাধীনের পর সমবায়ের মাধ্যমে গ্রাম বাংলার উন্নয়নের বিষয়টি জাতির জনক বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রেহেনা আক্তার, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবুল কাশেম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন জুলহাস, নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি রণজিৎ মোদক, সদর উপজেলা সমবায় অফিসার শেখ নাজমুল আলম, সমবায় সংগঠক আব্দুর রউফ, মাহফুজুর রহমান, আলেয়া বেগম প্রমুখ।

অনুষ্ঠানে ১০ জন সেরা সংগঠককে সম্মাননা দেয়া হয়। আলোচনা সভার আগে জেলা প্রশাসন থেকে একটি বর্নাঢ্য র‌্যালি সড়ক প্র্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..