ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামফলক উদ্বোধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামফলক উদ্বোধন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামফলক উদ্বোধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামফলক উদ্বোধন

ফতুল্লায় ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামফলক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ মে) বেলা ১২টায় ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা ওয়াহেদ বক্স চৌধুরীর নামের নামফলক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলকের উন্মোচন করেন, ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়াজ মোহাম্মদ চৌধুরী। ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানার সভাপতিত্বে নামফলক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনুদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক গোলাম রাব্বি চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান আজাদ, মোঃ শরীফ চৌধুরী, কাজী সিরাজুুল ইসলাম মুরাদ ও মোঃ রফিকুল ইসলাম চৌধুরী।

এ সময় বক্তারা ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ¦ মরহুম ওয়াহেদ বক্স চৌধুরীকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তার অবদানের কারনেই আজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারীকরনের পাশাপাশি এলাকার শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে বলে জানান। উল্লেখ্য, ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ¦ মরহুম ওয়াহেদ বক্স চৌধুরী এই শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য ১৯৩৯ সালে তার নিজ নামীয় জমি দান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল মোতালেব গাজী, সোহরাব হোসেন সহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। নামফলক অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব ক্বারী মোঃ ওবায়দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..