আড়াইহাজারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
আড়াইহাজারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান নামের এক রিকশাচালকের গলাকেটে হত্যার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী আবুল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ৩ জুন আড়াইহাজার থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

মোঃ আবুল হোসেন আড়াইহাজারের চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজার উপজেলার একটি বিলে পুকুরের পাশে ঝোপের মধ্যে ওসমান নামে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামরা দায়ের করেন। পুলিশ তদন্তে ৫ জনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় আদালতে। গত ২৮ মে দুপুরে আসামীর অনুপস্থিতিতে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা। রায় ঘোষণার পর র‍্যাবের গোয়েন্দা দল আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..