গাঁজা ও নকল নিয়ে হলে এসে ধরা এইচএসসি পরীক্ষার্থী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গাঁজা ও নকল নিয়ে হলে এসে ধরা এইচএসসি পরীক্ষার্থী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গাঁজা ও নকল নিয়ে হলে এসে ধরা এইচএসসি পরীক্ষার্থী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
গাঁজা ও নকল নিয়ে হলে এসে ধরা এইচএসসি পরীক্ষার্থী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পরীক্ষাকেন্দ্রে গাঁজা নিয়ে ঢোকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার এই দণ্ডের আদেশ দেন।

কারাদণ্ড পাওয়া ওই শিক্ষার্থী আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের ছাত্র। তার কাছে কাগজে মোড়ানো এক পুরিয়া গাঁজা পাওয়া যায়।

এছাড়া পরীক্ষা চলাকালীন নকল করতে গিয়ে আরও দুই পরীক্ষার্থী আটক হন। পরে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। তাদের একজন পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের ছাত্র এবং অপরজন সলিমদ্দিন চৌধুরী কলেজের ছাত্র।

কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন এক পরীক্ষার্থীর পকেট তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। তাকে কারাদণ্ড এবং অপর দুই শিক্ষার্থীর কাছে নকলের চিরকুট পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..