বন্দরে ডাকাত সন্দেহে আটক ৭, মাইক্রোবাসে অগ্নিসংযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে ডাকাত সন্দেহে আটক ৭, মাইক্রোবাসে অগ্নিসংযোগ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে ডাকাত সন্দেহে আটক ৭, মাইক্রোবাসে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
বন্দরে ডাকাত সন্দেহে আটক ৭, মাইক্রোবাসে অগ্নিসংযোগ

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ভাঙ্গিয়ে বন্দরে লুটপাট চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ডাকাত সন্দেহে ৭ জনকে আটক করে সেনাবাহিনী কাছে সোর্পদ করেছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে থেকে এদেরকে আটক করা হয়।

তবে আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা সম্ভব হয়নি। এ ঘটনায় উত্তেজিত জনতা ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে অজ্ঞাত নামা ডাকাত দল তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো চ১২- ২০৫১ নাম্বারের কালো রং এর একটি মাইক্রোবাসে কারাবন্দী সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ব্যানার সাটিয়ে বন্দরে বিভিন্ন এলাকায় লুটতারাজে অংশ নেয়।

পরে উত্তেজিত জনতা ডাকাতদের বহনকৃত গাড়ীটি ধাওয়া করে ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে থেকে আটক করে সেনাবাহিনীর কাছে সোর্পদ করে। পরে বিক্ষুদ্ধ জনতা ডাকাতদের ব্যবহারকৃত মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..