বন্দরে থেকে পালাচ্ছে মহাজোট, ফিরছে বিএনপি ও জামায়াত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে থেকে পালাচ্ছে মহাজোট, ফিরছে বিএনপি ও জামায়াত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে থেকে পালাচ্ছে মহাজোট, ফিরছে বিএনপি ও জামায়াত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
বন্দরে থেকে পালাচ্ছে মহাজোট, ফিরছে বিএনপি ও জামায়াত

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃণমূল রাজনীতির দৃশ্যপট আমূল পরিবর্তন হচ্ছে। দেশের সর্বত্র স্থানে এ চিত্র লক্ষ্য করা গেছে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে পলানোর পথ খুঁজতে শুরু করেছে বন্দরে মহাজোটের নেতাকর্মীরা। অন্যদিকে দীর্ঘ সময় ধরে বাড়িঘর ছাড়া বিএনপি জামাতের নেতাকর্মীরা ঐদিন রাত থেকে নিজ নিজ এলাকায় আসতে শুরু করেছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে,গত ৫ আগস্ট বিকাল থেকে বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ও সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এমনকি জাতীয় পার্টি নেতাকর্মীরা দলে দলে এলাকা ছাড়ছে। তাদের মধ্যে কেউ কেউ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেওয়ার খবর শুনা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বন্দর উপজেলার আওয়ামীলীগের একাধিক নেতা এ প্রতিবেদককে জানিয়েছে, আমাদেরকে একা ফেলে রেখে আমাদের নেত্রী এভাবে পালিয়ে যাবেন তা স্বপ্নেও ভাবিনি। তিনি যদি আটক থাকতেন আজ আমাদের এ চরম দুর্দশা দেখতে হতো না।

নিজ নিজ এলাকার নেতাদের পালিয়ে যেতে দেখে অনেক কর্মী সমর্থকরাও পালিয়েছে। যার কারণে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগ শূর্ন হয়ে পরেছে। অপরদিকে সরকার পতনের সাথে সাথে আওয়ামীলীগের রসানলে শিকার বিএনপির জামায়াতরা স্ব স্ব এলাকায় ফিরে আসছে।

খোঁজ নিয়ে জানাগেছে, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাকুর রহমান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বহু নেতাকর্মী আওয়ামীলীগ শাসনামলে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে কারাবরনসহ এলাকা ছাড়া হয়েছে। বহু বছর পর বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা বাড়ি ফিরে স্বাধীনতার স্বাদ গ্রহন করছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..