আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের গেট ভাংচুরসহ পোষ্টার ছেঁড়ার অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের গেট ভাংচুরসহ পোষ্টার ছেঁড়ার অভিযোগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের গেট ভাংচুরসহ পোষ্টার ছেঁড়ার অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের গেট ভাংচুরসহ পোষ্টার ছেঁড়ার অভিযোগ

আড়াইহাজার বাজারে বিএনপি (সুমন সমর্থিত) দলীয় কার্যালয়ের গেইট ভাংচুর করে গেইটে থাকা ব্যানার লুটপাট করে নিয়ে যাওয়া এবং আশ পাশের বিল্ডিংএর দেয়ালে লাগানো পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার রাতের কোনও এক সময় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান মাহমুদুর রহমান সুমনের সমর্থকেরা। অভিযোগ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

জানা গেছে, আড়াইহাজারের বিএনপি বর্তমানে চারটি বলয়ে বিভক্ত। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থী। তিনি তার নিজস্ব জায়গায় বিএনপির একটি অফিস স্থাপন করেন।

তার সমর্থিত নেতা-কর্মীরা জানান, সোমবার রাত ১০টা পর্যন্ত আমরা অফিসে ছিলাম এবং ওই সময় পর্যন্ত সব কিছু ঠিকাঠাক ছিল। কিন্তু মঙ্গলবার সকালে এসে দেখি আমাদের প্রধান গেইট ভেঙ্গে গেইটসহ গেইটে থাকা ব্যানার কে বা কারা লুটে নিয়েছে এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মাহমুদুর রহমান সুমনের বাবা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এ এম বদরুজ্জামান খসরু এবং সুমনের ছবি সম্বলিত আশ পাশের বিল্ডিংএর দেয়ালে লাগানো পোষ্টার গুলো ছিড়ে ফেলেছে।

বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন অভিযোগ করে বলেন, এখোনো আওয়ামী লীগের দোসররা অপকর্ম করে যাচ্ছে। আমি এই ঘটনায় তদন্ত করার জন্য দাবী জানাচ্ছি।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..