সিসি টিভি ক্যামেরা বসিয়ে মাদক বিক্রি, হিরোইনসহ আটক ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিসি টিভি ক্যামেরা বসিয়ে মাদক বিক্রি, হিরোইনসহ আটক ২
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সিসি টিভি ক্যামেরা বসিয়ে মাদক বিক্রি, হিরোইনসহ আটক ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
সিসি টিভি ক্যামেরা বসিয়ে মাদক বিক্রি, হিরোইনসহ আটক ২

বন্দরে গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযানে ৩৫ পুড়িয়া হেরোইনসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ নগর এলাকায় বসতঘরে এ অভিযান চালানো হয়।

আটকৃতরা হলেন, বন্দরের মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ নগর এলাকার কৃষ্ণ চন্দ্র দাশের স্ত্রী স্মৃতি সরকার (২৫) ও একই এলাকার জয়দেব চন্দ্র দাশের ছেলে গনেশ চন্দ্র দাস (৫৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যে ভিত্তিতে এক অভিযানে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে বসত বাড়ির আশপাশে মাদক বিক্রি করছিলো। তারা সিসি ক্যামেরা স্থাপন করে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আমরা সেই সিসি টিভিও জব্দ করেছি। আটককৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..