আইভীর বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আইভীর বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

আইভীর বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
আইভীর বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময় ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান সজল মিয়া (২০) নামের এক তরুণ। ওই মৃত্যুর ঘটনার নয় মাস পর শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরো ৬২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরো ১০০-১৫০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

গত ১৬ মে (শুক্রবার) রাতে নিহত সজল মিয়ার মা রুনা বেগম (৪৭) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। ওসি জানান, সারাদেশে গ্যাজেট হওয়ার পর নিহত সজলের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

উল্লেখিত মামলায় আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, ডাক্তার সেলিনা হায়াত আইভী, শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ অন্যান্যদের নাম উল্লেখ করা হয় অভিযোগপত্রে।

জানা গেছে, জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সজল মিয়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে আন্দোলনে অংশ নেন। ওই সময় আসামীদের আদেশে ও উপস্থিতিতে এলোপাতাড়ি গুলিবর্ষণে ভিকটিমের পেটে গুলি লাগে। তখন ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে তাৎক্ষণিক শিমরাইল মোড়ের সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..