আইনজীবীদের সাথে জাকির খানের সৌজন্য সাক্ষাৎ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আইনজীবীদের সাথে জাকির খানের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি

আইনজীবীদের সাথে জাকির খানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
আইনজীবীদের সাথে জাকির খানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। সদ্য কারামুক্ত এই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, জাকির খানের জীবনটা কেটেছে ষড়যন্ত্রে। ষড়যন্ত্রের ফলে তাকে দীর্ঘ দিন ধরে কখনো জেলে আবার কখনো পলাতক থাকতে হয়েছে। আমদের বিএনপির যে নেতাকর্মীরা আছে তাদের মধ্যে এত বড় ত্যাগ আর কারও নেই। যে ত্যাগ জাকির খান করেছে।

জাকির জেলে থাকা অবস্থায়ও জাকির খানের অনুসারীরা তার পক্ষে যে আন্দোলন গড়ে তুলেছিল, আমরা বাইরে থেকেও তা পারিনি। আমরা সব সময় জাকির খানের পক্ষে আছি এবং থাকবো।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান বলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আর সাংবাদিকরা আমার জন্য অনেক করেছে। মিডিয়াগুলো নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার কারণে আমি মুক্ত হয়েছি খালাস হয়েছি।

এ সময় রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, এপিপি ওমর ফারুক নয়ন সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে দোয়ার আয়োজন করা হয় ও ফুল ছিটিফে ফের তাকে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..