বন্দরে জোড়া খুন : পুলিশ-র‌্যাবের অভিযানে ৮ জন গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে জোড়া খুন : পুলিশ-র‌্যাবের অভিযানে ৮ জন গ্রেপ্তার
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বন্দরে জোড়া খুন : পুলিশ-র‌্যাবের অভিযানে ৮ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
বন্দরে জোড়া খুন : পুলিশ-র‌্যাবের অভিযানে ৮ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার রাতে সংঘটিত এই জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল দাফন সম্পন্ন হয়েছে।

তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এই সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কুদ্দুস মিয়া (৭০) নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। এর কয়েক ঘণ্টা পর, রাত সাড়ে এগারোটার দিকে, মেহেদী (৪২) নামের অপর এক ব্যক্তি ও তার লোকজন যাওয়ার পথে তাদের প্রতিপক্ষ ধাওয়া করে। মেহেদীকে ধরে গণপিটুনি ও ছুরিকাঘাতে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‌্যাব-১১, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মোঃ শান্ত ও মোঃ রবিনকে র‌্যাব-১১ এর একটি টিম গ্রেপ্তার করেছে। অপরদিকে, মোঃ কবির, মোঃ ফাহিম ও মোঃ সোহেলকে আটক করেছে পুলিশ।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, “আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের জেরে উভয়পক্ষের ছুরিকাঘাতে কুদ্দুস ও মেহেদী নিহত হয়েছে। নিহতদের পরিবার থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..