শিল্পপতিরা ঝড়ের দিনে আম কুড়াতে চায় : সাখাওয়াত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শিল্পপতিরা ঝড়ের দিনে আম কুড়াতে চায় : সাখাওয়াত
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

শিল্পপতিরা ঝড়ের দিনে আম কুড়াতে চায় : সাখাওয়াত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
শিল্পপতিরা ঝড়ের দিনে আম কুড়াতে চায় : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়ন করলে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। তাই আমাদের সকলকে এই ৩১ দফা বাস্তবায়নের কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপির অন্তর্গত ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাখাওয়াত বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা সরকারের পতন হয়েছে এবং একটি নির্দলীয় অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। সেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।

তিনি বলেন, বর্তমানে বিএনপির সুসময়। এই সুসময়ে অনেকে বিএনপিতে ভিড় করছে। ঝড়ের দিনে যেমন মানুষ আম কুড়ায় তেমনি দুঃসময়ে দেখা না গেলেও অনেক শিল্পপতিকে সুসময়ে বিএনপিতে আসতে দেখা যাচ্ছে।

আমরা তাদেরকে স্বাগত জানাই তবে যারা বিএনপির ত্যাগী নেতাকর্মী রয়েছে, যারা ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, বাড়িঘর ছেড়ে পালিয়ে থেকেছে তাদেরকে সামনের সারিতে জায়গা দিতে হবে। তাদেরকে পেছনে ঠেলে দিয়ে সুসময়ের শিল্পপতিরা সামনে চলে এলে তৃণমূল তা মেনে নেবে না।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে আমরা বিশ্বাস করি। যারা রাজপথে ছিল যারা আন্দোলন সংগ্রাম করেছে দলের হাই কমান্ড তাদেরকে মনোনয়ন দেবে এবং আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমরা ধানের শীষের পক্ষে থাকবো, কোনো ব্যক্তি বিশেষের পক্ষে নয়।

২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির আহ্বায়ক শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, ২০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইসারুল হক রাহাত, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..