ফতুল্লায় পরিত্যক্ত দোকান থেকে যুবকের লাশ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় পরিত্যক্ত দোকান থেকে যুবকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় পরিত্যক্ত দোকান থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
ফতুল্লায় পরিত্যক্ত দোকান থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত একটি দোকান ঘর থেকে বশির (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফতুল্লার পাগলা মুন্সিখোলা এলাকার ওই দোকান ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বশির পাগলা জেলেপাড়া এলাকার বাসিন্দা।

স্বজনদের ভাষ্যমতে, বশির সকালে প্রায় ১০টার দিকে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর তারা খবর পান, বশিরের মরদেহ পরিত্যক্ত দোকানের ভেতরে পড়ে আছে। পরে তারা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের দাবি, পাশের দোকানের লোকজনই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. হাসিনুজ্জামান বলেন, “সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ১০টার দিকে বশির ওই পরিত্যক্ত দোকান থেকে একটি লোহার রড নিয়ে বের হন। প্রায় এক ঘণ্টা পর তাকে দৌড়ে আবার দোকান ঘরে ঢুকতে দেখা যায়। এরপর কী ঘটেছে, তা ফুটেজে দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..