ফতুল্লায় বাড়িভাড়া বিরোধে বোমা বিস্ফোরণ, ২ চকলেট বোমা উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বাড়িভাড়া বিরোধে বোমা বিস্ফোরণ, ২ চকলেট বোমা উদ্ধার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় বাড়িভাড়া বিরোধে বোমা বিস্ফোরণ, ২ চকলেট বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ফতুল্লায় বাড়িভাড়া বিরোধে বোমা বিস্ফোরণ, ২ চকলেট বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি ভাড়া নিয়ে বিরোধের জেরে বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা (একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত) উদ্ধার করেছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাসদাইর বাজারের সামনে অবস্থিত বাড়ির মালিক মোঃ শাহজালাল তাঁর দোকানের ভাড়াটিয়া হাসিনা বেগমকে দোকান ছাড়তে বলেন। এ সময় হাসিনা বেগম সিকিউরিটি বাবদ দেওয়া ৭০ হাজার টাকা ফেরত দাবি করলে গত ৩১ অক্টোবর দুপুরে উভয়ের মধ্যে তর্কবিতর্ক ও মারামারি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি আপসে মীমাংসা করা হয়।

কিন্তু ওই ঘটনার জের ধরে রোববার দুপুরে ভাড়াটিয়া হাসিনা বেগমের দুই ভাই আলমগীর ও মিঠু, গলাচিপা এলাকা থেকে ১৫-২০ জন বহিরাগত লোক নিয়ে এসে শাহজালালের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটায় ও ভাঙচুর চালায়। স্থানীয়রা বাধা দিলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই কাজী ফেরদৌসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি চকলেট বোমা উদ্ধার করে জব্দ তালিকা মূলে হেফাজতে নেয় পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা গ্রেফতার হননি। ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..