আগামী ৭ নভেম্বর স্মরণকালের বিশাল শোডাউন করবেন শাহআলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আগামী ৭ নভেম্বর স্মরণকালের বিশাল শোডাউন করবেন শাহআলম
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা নারী আইনজীবীকে মারধরের অভিযোগ বিএনপির টিপুর বিরুদ্ধে ফতুল্লায় নাজমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা

আগামী ৭ নভেম্বর স্মরণকালের বিশাল শোডাউন করবেন শাহআলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
আগামী ৭ নভেম্বর স্মরণকালের বিশাল শোডাউন করবেন শাহআলম

আগামী ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শাহআলম। ফতুল্লার ডিআইটি মাঠ থেকে এই বিশাল র‌্যালি শুরু হবে বলে জানা গেছে।

এই শোডাউনকে সফল করতে সোমবার রাতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামীকাল থেকে র‌্যালি সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। নেতাকর্মীরা জানিয়েছেন, বাদ্য-বাজনা, ব্যানার-ফেস্টুন ও হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে হবে এ র‌্যালি।

আলহাজ্ব মোহাম্মদ শাহআলম নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি সারা দেশে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হলেও নারায়ণগঞ্জ-৪ আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, জমিয়ত নেতা মনির হোসাইন কাসেমীকে আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি। তবে শাহআলমকে মনোনয়ন না দেওয়া হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের চাপ রয়েছে যাতে তিনি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকেন। শাহআলমের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এবারের নির্বাচনী লড়াইয়ে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন এবং পিছু হটবেন না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..