ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ’লীগের ৪ কর্মী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ’লীগের ৪ কর্মী গ্রেফতার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ’লীগের ৪ কর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ’লীগের ৪ কর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার ভুইগড় পুরান বাজার এলাকার মৃত আলী আকবরের ছেলে মোঃ নিজাম সাউদ, পিলকুনি এলাকার মোঃ ইউসুফের ছেলে মোঃ সানি, ধর্মগঞ্জ এলাকার মোঃ হাবিবুলের ছেলে মোঃ সাইফুল ইসলাম পবন এবং একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে সেন্টু।

ফতুল্লা মডেল থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তারা ফতুল্লা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..