তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই আপোষহীন নেত্রীর মৃত্যুতে মর্মাহত হয়ে এ শোক প্রকাশ করেন। জাতির অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ।
তিনি বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে। মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
আপনার মন্তব্য প্রদান করুন...