ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজি করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে রায়হান খান নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ফতুল্লা থানার কাশিপুর দেওভোগ নাগবাড়ী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রায়হান খান (৩০) চাঁদপুর জেলার বহরিয়া এলাকার মৃত বিল্লাল খানের ছেলে। তিনি ফতুল্লার তাঁতীবাড়ি এলাকায় ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশের তথ্যমতে, রায়হানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান ও তার চার ভাই এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাদের অত্যাচারে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। বৃহস্পতিবার সকালে রায়হান স্থানীয় এক গ্যারেজ মালিকের কাছ থেকে ১৫০০ টাকা চাঁদা আদায় করেন। এরপর তিনি পাশের একটি হোটেলের কর্মচারীর কাছে ৫০০০ টাকা চাঁদা দাবি করেন। হোটেল কর্মচারী চাঁদা দিতে অস্বীকার করলে রায়হান বাসা থেকে দা নিয়ে এসে তাকে মারধর শুরু করেন।

এই ঘটনা দেখে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে রায়হানকে চারপাশ থেকে ঘিরে ফেলে গণপিটুনি দেয়। একপর্যায়ে মাথায় ও কপালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ফতুল্লা থানার এসআই মো. রফিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

ফতুল্লা থানা পুলিশ জানায়, নিহত রায়হান একজন পেশাদার অপরাধী ও মাদকসেবী ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসায় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই আজকের এই গণপিটুনির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।

এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..