মনোমালিন্য ভুলে আ’লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মনোমালিন্য ভুলে আ’লীগ ঠেকাতে একাট্টা বিএনপি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে? বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে? মনোমালিন্য ভুলে আ’লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক, আটক মালিক ফতুল্লার চরবক্তাবলীতে বায়নাকৃত জমি দখল করে নিলো রুবেল-শাহীন গং! ফতুল্লায় বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির বর্ণাঢ্য দাওয়াতি র‍্যালি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া! সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা

মনোমালিন্য ভুলে আ’লীগ ঠেকাতে একাট্টা বিএনপি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
মনোমালিন্য ভুলে আ’লীগ ঠেকাতে একাট্টা বিএনপি

মনোমালিন্য ভুলে আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে একাট্টা হয়েছে বিএনপি। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার রাজপথে এমন নজির দেখিয়েছে দলটির নেতাকর্মীরা। মাঠে যেমন দীর্ঘদিনের নিষ্ক্রিয় নেতাকর্মীরা ছিলেন, তেমনি দল থেকে বহিষ্কৃত নেতাদেরও সক্রিয় দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় দলের প্রধান তারেক রহমান সবাইকে মাঠে থাকার নির্দেশনা দেন। দেশের বিরাজমান পরিস্থিতিতে গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যদের এলাকায় ফিরে যাওয়ার নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে বিজয়ের মাস ডিসেম্বরকেন্দ্রিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়। দলীয় প্রধানের ওই বার্তার পরপরই নিজেদের মতভেদ ভুলে সবাই রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন।

এমনকি গত নির্বাচনের আগে যেসব নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের কাউকে কাউকে মাঠে দেখা গেছে। এর মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত গত সংসদ নির্বাচনের ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব তাঁর অনুসারীসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে বড় শোডাউন করেছেন। গতকাল সকালে রাজধানীর ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে থেকে তাঁর নেতৃত্বে মিছিলটি শুরু হয়। হোটেল সোনারগাঁও সিগন্যাল ও বাংলামটর সিগন্যাল হয়ে মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে এখনও কোনো পদে রাখা হয়নি। মান-অভিমান ভুলে তিনি আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি মিছিলে বের করে শাহবাগ, বাংলামটর, মগবাজার হয়ে আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

গত কয়েক দিনের ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় দেশের জননিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের মুখে পড়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে সরকার শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করতে রাজি নয়। বিএনপি চাইছে, আওয়ামী লীগের এসব অপকর্মের বিরুদ্ধে জনমত গঠন করতে। জনগণই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তুলতে সহায়তা করবে। এ জন্য রাস্তাঘাট, হাটবাজারে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে যাবেন, তাদের কাছে আওয়ামী লীগের অপকর্ম তুলে ধরবেন। আওয়ামী লীগের ১৭ বছরের দুঃশাসনের কথাও তারা মনে করিয়ে দেবেন। এজন্য সব নেতাকর্মীকে সক্রিয় হতে বিএনপির শীর্ষ পর্যায় থেকে আহ্বান জানানো হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ দেশে নেই, তাদের নেত্রীও নেই। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে, এসব বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার এসব দমনে জিরো টলারেন্সে থাকলেও ফ্যাসিবাদী কায়দায় মানুষ হত্যা করে, ধ্বংস করে সবকিছুর সমাধান চাইবে না। এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহায়তাও দরকার হবে।

এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় থাকতে একসময় গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত করেছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর দেশের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। তবে পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা এবং গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।

জানা গেছে, শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার ঘোষণায় ডিসেম্বরেও পরিস্থিতি উত্তপ্ত থাকতে পারে। আর এটা সামনে রেখে দলীয় এমপিদের প্রয়োজন ছাড়া ঢাকায় না থাকার পরামর্শও দেওয়া হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালনেরও বার্তা দেওয়া হয়েছে।

ডিসেম্বরে জাতীয় ও দলীয় চারটি দিবস ঘিরে কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে ১৪ ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং ৩০ ডিসেম্বর দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী। এসব দিবস যথাযথভাবে পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..