রাজনীতি এখন রাজনীতিবিদদের কাছে অনুপস্থিত : শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাজনীতি এখন রাজনীতিবিদদের কাছে অনুপস্থিত : শামীম ওসমান
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

রাজনীতি এখন রাজনীতিবিদদের কাছে অনুপস্থিত : শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
রাজনীতি এখন রাজনীতিবিদদের কাছে অনুপস্থিত : শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, রাজনীতি এখন রাজনীতিবিদদের কাছে অনুপস্থিত। অনেকেই রাজনীতি করেন চেহারা দেখাতে। তারা এটাকে পুঁজি করে চলেন। শামীম ওসমানের চেয়ে হাজার গুণে ভালো ছিলেন প্রয়াত শুক্কুর মাহমুদ। তিনি আজ আমাদের মাঝে নেই। শুক্কুর মাহমুদের মতো রাজনীতিবিদ পাওয়া যাবে না। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের বন্দরের কবিলের মোড় এলাকায় প্রয়াত শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, সমাজে ৯৮ ভাগ ভালো মানুষ। কিন্তু ২ ভাগ খারাপের কারণে অনেক ভালো মানুষ সামনে আসতে পারে না। সব শ্রেণির মধ্যে এটা বিদ্যমান। আমি মিথ্যা কথা বলি না। সত্য বলার চেষ্টা করি। সত্যের ওপর থাকতে চাই। অনেক ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মী আজ অবহেলিত। অনেকের বাড়িতে চুলাও ঠিকমতো জ্বলে না। কিন্তু এখন যেদিকে তাকাই সেদিকেই আওয়ামী লীগ। সবাই এখন আওয়ামী লীগ হয়ে গেছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে অনেক রাজনীতিবিদ পকেটের টাকা খরচ করে না। অথচ এমপি সেলিম ওসমান নিজের পরিশ্রমের টাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম সেলিম ভাইকে থামান। জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন এটাই সঠিক হচ্ছে। সেলিম ওসমান সঠিক পথেই আছে। সে নিজের টাকা যেভাবে খরচ করছে সেটাই তার আখিরাতে কাজে দেবে।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, সেক্রেটারি কাজিমউদ্দিন ও জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..