আড়াইহাজারে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

আড়াইহাজারে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ মার্চ, ২০২০
আড়াইহাজারে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারায়ণগঞ্জে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলার আড়াইহাজার থানা এলাকার পাঁচরুখী-ছনপাড়া এলাকাধীন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নরসিংদী থেকে যাত্রী নিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি বেলা ১১টার দিকে ওই মহাসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বেপরোয়া গতিতে ছুটে চলায় ওই বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। ওই বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। তারা স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যানটি থানা হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..