নারায়ণগঞ্জে নতুন করে আরও ৬ করোনা আক্রান্ত শনাক্ত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে নতুন করে আরও ৬ করোনা আক্রান্ত শনাক্ত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে নতুন করে আরও ৬ করোনা আক্রান্ত শনাক্ত

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
নারায়ণগঞ্জে নতুন করে আরও ৬ করোনা আক্রান্ত শনাক্ত

নারায়ণগঞ্জে নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। রোববার (৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান তিনি।

মোহাম্মদ ইমতিয়াজ বলেন, গতকাল একজন ডাক্তার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন, তার সর্বশেষ অবস্থান আমার জানা নেই। এছাড়া গতকাল বাংলাবাজার এলাকায় ১ জন মারা গেছেন, তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ছিল। এ ঘটনায় বাংলাবাজার আমবাগান এলাকা লকডাউন করে দেয়া হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনার ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, গতকাল ১৪ জন ও এর আগের দিন ১৩ জন, অর্থাৎ আমরা ২৭ জনের নমুনা সংগ্রহ করেছিলাম। এর মধ্যে ৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এর আগে গত ৮ মার্চ এ জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে ২ জনকে চিহ্নিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরে ২৩ মার্চ জেলায় আরো ১ জন আক্রান্ত পাওয়া যায় বলে জানিয়েছিলেন জেলা সিভিল সার্জন। ওই ব্যক্তিও গত ১ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

এদিকে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরের রসুলবাগ প্রথমবারের মতো করোনা আক্রান্ত এক ব্যক্তি মারা যান। ওই ঘটনায় ২ এপ্রিল রাতে এলাকাটি লকডাউন করে দেওয়া হয়। এছাড়া এ জেলায় গত ৪ এপ্রিল আরও এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..