বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রচার প্রচারনা জমে উঠেছে। প্রার্থীরা দিন-রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। তারা নির্বাচিত হলে স্কুলের উন্নয়নসহ শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনে ৮ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে নেমে পড়েছেন।

প্রার্থীরা হলেন- মোঃ কামাল হোসেন ব্যালট নং-৩, মোঃ মোশাররফ হোসেন ব্যালট নং-৮, নজরুল ইসলাম ব্যালট নং-৪, মাসুদ আহম্মেদ শিকদার ব্যালট নং-৬, মোঃ ইমতিয়াজ আলম সাহাবুব ব্যালট নং-২, সালাউদ্দিন কাদের রুমি ব্যালট নং-৯, আলী আহাম্মদ শেখ মিন্টু ব্যালট নং-১, মুক্তার হোসেন ব্যালট নং-৮, নাজির হোসেন ব্যালট নং-৫। এদের মধ্যে নাজির হোসেন নির্বাচন হতে সরে যান।

মোঃ কামাল হোসেন ব্যালট নং-৩ জানান, এই প্রথমবার নির্বাচন করছি। আশা করি আমাকে নির্বাচিত করবে অভিভাবকবৃন্দ। আমার পক্ষে কাজ করছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত মহিলা প্রতিনিধি জামিনা বেগম।

অপর প্রার্থী মোশাররফ হোসেন ব্যালট নং-৮ বলেন, গতবার নির্বাচিত সদস্য ছিলাম। অভিভাবকদের অনুরোধে এবারো প্রার্থী হয়েছি। আশা করি বিজয়ী হবো।

অনেকে সুষ্ঠ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। তা সত্বেও প্রার্থীরা ভোটারদের বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

আগামী ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। প্রায় ১৪শ ভোটার ভোট দিয়ে ৪ জন নতুন প্রতিনিধি নির্বাচিত করবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..