করোনা মুক্ত বাংলাদেশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
করোনা মুক্ত বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

করোনা মুক্ত বাংলাদেশ

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
করোনা মুক্ত বাংলাদেশ

আহমেদ রউফ : করোনার প্রভাবে অনেক হতদরিদ্র শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। লকডাউন এর কারণে রাস্তায় বের হতে পারছেন না সাধারণ মানুষও। এমতাবস্থায় সারাদেশে সাধারণ মানুষ সহ হতদরিদ্র শ্রমজীবিরাও পরেছেন বিপাকে। সরকারের নীতিমালা অনুসারে চলছে সারাদেশ।

তবে হতদরিদ্র শ্রমজীবি মানুষের পাশে প্রভাবশালীরা দাঁড়ালেও মধ্যবিত্তদের ও নিম্নমধ্যবিত্তদের খবর নিচ্ছেন না কেউ! এমনটাই শুনা যাচ্ছে হরহামেশায়। চাকুরিজীবি ছোটখাটো ব্যবসায়ীরা এর মধ্যে অন্যতম বলে মনে করছেন অনেকেই। কারণ তাঁরা কারো কাছে লজ্জায় বলতেও পারছেন না। তাই টেনশনে আছেন মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলো। এদিকে ঘর ভাড়া দিতেও তাদের কষ্ট পোহাতে হচ্ছে। তাই অনেকেই বলছেন সরকার যদি বাড়িওলাদের অনন্তত দুইমাসের বিদ্যুৎ বিল মওকুফ করেন তাহলে হয়তো বাড়িওলারাও তাদের দুইমাসের বাড়ি ভাড়া মওকুফ করবেন। এমনটাই সাধারণ মানুষদের প্রত্যাশা।

সারা বিশ্বের এই মহামারী করোনা ভাইরাসে যেমন মানুষ আতঙ্ক ও ক্ষতির সম্মুখে পরেছেন, তেমনি ভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান। এমতাবস্থায় সরকার বিভিন্নভাবে বিভিন্ন ফ্রান গঠন করছেন। এটা একটা ভালো উদ্যোগ বলে মনে করছেন বিভিন্ন মহল। প্রধানমন্ত্রী দেশমাতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তাঁর কথা অনুযায়ী যদি এই ত্রাণগুলো বিভন্ন মহলে বিতরণ করা হয়, তাহলে তো কোন কথাই নেই। তবে বাংলাদেশ সোনার বাংলা গড়তে যারা জীবন দিয়েছেন, তাদেরই বা আমরা মনে রাখি ক’জন! তাহলে সঠিকভাবে যে ত্রাণ বিতরণ হবে সেটাই বা কী করে বলি। যাক সে সব কথা।

এদিকে সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে চলছে এক ধরণের অমানবিকতা যা সাধারণ মানুষের মুখ থেকেই শুনা যাচ্ছে। যারা ত্রাণ বিতরণ করছেন তারা ভোটার আইডি কার্ড দেখে দেখে ত্রাণ বিতরণ করছেন। এই শহরে ১০০% মানুষের মধ্যে ৭০% মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসা ভাড়াটিয়া। কারো আইডি কার্ড শহরের হলেও বেশিরভাগ মানুষের আইডি কার্ড তাদের নিজ এলাকার। সুতরাং এখানেও চলছে দলবাজি। আমার কথা হয়তো বুঝতে পারছেন কী; কি বলতে চাচ্ছি আমি।

এই মহামারী পরিস্থিতিতে কেন আমরা এমনটা করবো। চলুন এখনও সময় আছে আমরা নিজেদের অবস্থান থেকে সঠিক ভাবে সঠিক কাজটি করার চেষ্টা করি। একদিন এ অবস্থা থাকবে না। সময় আমাদের সংকলনে চলে আসবে। একদিন প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রিক মিডিয়ায় বড় করে হেড লাইন হবে। করোনা মুক্ত বাংলাদেশ। সবাই আগের মত অফিস করবে। আপনার প্রতিষ্টানে চাকা সচল হবে। নেতার পাশে কর্মী থাকবে, আবার হাত মিলাবে, বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে। আবার ঠিক লাল সূর্যটা দেখতে পাবো সবুজ বৃক্ষের মাতার উপর।
এমনটাই আশা…

লেখক-
আহমেদ রউফ
সম্পাদক, রৌদ্রছায়া (সাহিত্যের ত্রৈমাসিক সংকলন)
চাষাড়া, নারায়ণগঞ্জ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..