জেলা প্রশাসক করোনামুক্ত, করোনা বিষয়ক কর্মকর্তা আক্রান্ত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জেলা প্রশাসক করোনামুক্ত, করোনা বিষয়ক কর্মকর্তা আক্রান্ত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

জেলা প্রশাসক করোনামুক্ত, করোনা বিষয়ক কর্মকর্তা আক্রান্ত

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
জেলা প্রশাসক করোনামুক্ত, করোনা বিষয়ক কর্মকর্তা আক্রান্ত

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের শারীরিক অবস্থা ভালো। তার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে করোনায় আক্রান্ত হয়েছেন জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

তিনি করোনার প্রথম পর্যায়ে আছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডিসির সরকারি বাসভবন থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এদিকে গতকাল জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলামের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।

অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎকের করোনা শনাক্ত হয়। বিভিন্ন সভা ও কার্যক্রমে ওই চিকিৎসকের সংস্পর্শে ছিলেন এসব উর্ধ্বতন কর্মকর্তা।

আইসোলেশনে থাকা জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, আমি আইসোলেশনে আছি। ডিসি সাহেবের নমুনা ফল নেগেটিভ এসেছে। তার শারীরিক অবস্থা ভালোর দিকে।

এদিকে সেলফ হোম কোয়ারেন্টিনে আছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..