নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৩০১, মৃত্যু ২৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৩০১, মৃত্যু ২৪
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৩০১, মৃত্যু ২৪

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৩০১, মৃত্যু ২৪

করোনাকে মোকাবেলা করতে পুরো দেশের নাভীশ্বাস উঠে যাচ্ছে। ক্রমাগত করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দুঃখের বিষয় আক্রান্ত ও মৃতের তালিকায় নারায়ণগঞ্জের নামটি একেবারে উপরের দিকে। করোনা টেস্টের ফলাফল আসতে দেরি হওয়ায় করোনায় পজিটিভ ব্যাক্তিদের শনাক্ত করতে বিলম্ব হচ্ছে।

করোনায় আক্রান্ত ব্যক্তিকেও স্বাভাবিক দাফনের পরে অনেক সময় জানা যাচ্ছে তার করোনা আক্রান্তের ব্যাপারটি। সে হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমনটিও জোড়ালো ভিত্তি ছাড়া দাবি করা যাচ্ছেনা। সেক্ষেত্রে একমাত্র ভরসা করতে হচ্ছে সরকারি সূত্রে পাওয়া তথ্যের উপর।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩০১ জন। করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ২৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায় সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তর সংখ্যা ২১৮ জন, মারা গেছেন ১৩ জন।

সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন, মারা গেছেন ছয়জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৩ জন, মারা গেছেন চারজন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন পাঁচজন, মারা গেছে একজন। তবে আড়াইহাজার উপজেলায় আটজন ও সোনারগাঁ উপজেলায় তিনজন করোনায় আক্রান্ত হলেও কেউ মৃত্যুবরণ করেননি।

এদিকে, গত ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনার নমুনা ও পরীক্ষা করার অনুমতি দিয়েছে। নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগও। এই পর্যন্ত তারা সবমিলিয়ে ৭০৬ জনের নমুনা সংগ্রহ করেছেন। তবে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২৬১ জনের নমুনা সংগ্রহ করতে পেরেছেন তারা।

এছাড়া শহর এলাকায় নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডাব্লিউ স্কুলেও করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় জেকেজি নামক একটি এনজিও।

এছাড়া খানপু‌‌‌‌‌‌‌‌‌‌‌র ৩’শ‌‌‌‌‌‌‌ শয্যা হাসপাতালকে ইতিমধ্যে ৫০ শয্যার করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে। সেখানেও পিসিআর ল্যাবসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..