ফতুল্লার লালপুরে বাড়ির দেয়াল ধ্বসে আহত ৩
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লার লালপুরে বাড়ির দেয়াল ধ্বসে আহত ৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লার লালপুরে বাড়ির দেয়াল ধ্বসে আহত ৩

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
ফতুল্লার লালপুরে বাড়ির দেয়াল ধ্বসে আহত ৩

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড়ে সরকারী ড্রেন নির্মাণ করার সময় দেয়াল ধ্বসে নির্মাণ শ্রমিক কবীর (৪৮), হারুন (২৮), হাফিজুল (২৮) আহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এর মধ্যে কবীরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বেশ কয়েকদিন আগে লালপুর পৌষার পুকুর পাড় এলাকায় পয়ঃনিষ্কাশনের জন্য সরকারী ভাবে ড্রেনের নির্মাণের কাজ শুরু হয়। সোমবার বিকাল ৩টার সময় ফারুক কন্ট্রাক্টারের বাড়ির সামনে কাজ করছিল বেশ কয়েকজন ড্রেন নির্মাণ শ্রমিক।

এসময় হঠাৎ দেয়াল ধ্বসের ঘটনা ঘটে। এসময় নির্মাণ শ্রমিক কবীর, হারুন, হাফিজুল আহত হন। ঘটনার পরপরই আহতদের খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরমধ্যে কবীরে অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এলাকার ফারুক কন্ট্রাক্টার তার বাড়ি নির্মাণ করার সময় মাটির নীচে কোন ফাউন্ডেশন দেননি। যার কারণে আজকে এ ধরণের দূর্ঘটনা ঘটেছে।

ড্রেন নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষে আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, ড্রেন নির্মাণ করার সময় বাড়ির সীমানা হতে দেড় ফুট জায়গা ছেড়ে দিয়ে কাজ করে আসছিল নির্মাণ শ্রমিকরা। ড্রেণ নির্মাণের পাশে দেয়াল ধসে পরার কারন হচ্ছে পাশেই ফাউন্ডেশন ছাড়া নিম্নমানের কাজ করেছে বাড়ির মালিক। এ ঘটনার জন্য তিনি বাড়ির মালিক ফারুক কন্ট্রাক্টারকে দায়ী করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..