তারা চায় দেশটাকে আবারও একশো বছর পিছনে নিয়ে যেতে : শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
তারা চায় দেশটাকে আবারও একশো বছর পিছনে নিয়ে যেতে : শামীম ওসমান
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

তারা চায় দেশটাকে আবারও একশো বছর পিছনে নিয়ে যেতে : শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
তারা চায় দেশটাকে আবারও একশো বছর পিছনে নিয়ে যেতে : শামীম ওসমান

ফতুল্লা সংবাদদাতা : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেছেন, যেকোনো ব্যাপারে কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে এদেশে। গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিপক্ষের শক্তি। আরও অনেক ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত হয়েছে। তারা চায় দেশটাকে আবারও একশো বছর পিছনে নিয়ে যেতে। একজন রাজনৈতিক নেতা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়টিকে সজাগ রাখা। যার যা দায়িত্ব সেই দায়িত্বকে পালন করা। শাহ্ ফতেহউল্লাহ কনভেনশন হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ফতুল্লা বাজারে শাহ্ ফতেহউল্লাহ কনভেনশন হলের উদ্বোধন করা হয়।

শাহ্ ফতেহউল্লাহ কনভেনশন হলের উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মীর ফয়সাল আলী।

ফতুল্লা বৃহত্তর ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ মেহেদী হাসান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং সভাপতি মীর মোজাম্মেল আলী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়দুর রহমান, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক এ আর কুতুবে আলম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও সময় নারায়ণগঞ্জ ডট কমের নির্বাহী সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক, সাধারণ সম্পাদক এম এ মান্নান সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইকবাল হোসেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..