মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা : সাংবাদিক রণজিৎ মোদকের বড় ভাই মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ১৮ সেপ্টেম্বর ৭টা ৩৫ মিনিটে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার নিজগ্রামে পারিবারিক শশ্মানে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা সাবেক চেয়ারম্যান ও বর্তমান থানা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শুক্কুর মাহমুদ, থানা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, সাবেক ইউপি সদস্য দীপেশ চন্দ্র ভৌমিক, দুলাল আর্য, স্বর্গীয় অমৃত লাল মোদকের ছোট ভাই ডা. দিলীপ মোদক, মদন মোহন মোদক, চিত্তরঞ্জন দে, চন্ডীচরণ তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। শশ্মান বেদিতে প্রদীপ জ্বালিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুরে কাওটাইল রাধা-রাসবিহারী মন্দিরে তাঁর আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদক ১৯৭৫ সালের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় অকাল মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..