আজ জামাই ষষ্ঠী ব্রত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আজ জামাই ষষ্ঠী ব্রত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আজ জামাই ষষ্ঠী ব্রত

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
আজ জামাই ষষ্ঠী ব্রত

রণজিৎ মোদক : আজ আরণ্য ষষ্ঠী দেবীর পূজা। লোকাচারে জামাই ষষ্ঠী ব্রত। অনাদিকাল থেকে সনাতন হিন্দু ধর্মানুসারে বিভিন্ন তিথিতে বিভিন্ন পূজা পার্বন এবং ব্রতানুষ্ঠানের মাধ্যমে একদিকে পূণ্যকর্ম অপরদিকে মহামিলনের মাধ্যমে আত্মীয় বন্ধন দৃঢ় ও প্রীতি সম্পর্ক গড়ে উঠে। ধর্শের গন্ডি পেরিয়ে কখনো কখনো তা বিশ্বময় বিস্তার লাভ করে। বিশ্বের জ্ঞানী সমাজ তাই, আধুনিক চিন্তা চেতনায় বিশ্ব শান্তিকল্পে বিভিন্ন দিবস পালন করছেন। যেমন- বিশ্ব মা দিবস, বাবা দিবস, নারী দিবস ইত্যাদি। আজ জামাই ষষ্ঠীব্রত হচ্ছে। শ্বশুর পক্ষের সাথে মেয়ে জামাই বাড়ির জ্ঞাতি গুষ্টির সাথে সুন্দর সম্পর্ক স্থাপনের একটি যোগসূত্র জামাইষষ্ঠী। যোগমায়া ষষ্ঠীদেবী সমস্ত প্রাণে মায়া, প্রেম ও ভালোবাসা দান করুন।

ষষ্ঠীদেবী হচ্ছেন, বিশ্বজননী যোগমায়া- যোগেশ্বরী মহামায়া মা দূর্গার অন্যরূপ। এখানে মা অসুরনাশিনী সিংহবাহিনী নন। মাতা ষষ্ঠীর বাহন বিড়াল। বিড়ালের দুটি চরিত্র। সে আরাম প্রিয়। আপনের প্রতি স্নেহহপ্রবণ আর শত্রুর প্রতি হিংস্র। ষষ্ঠীপূজা কোথাও মূর্তি গড়ে আবার কোথাও বটের শাখা, করমজা শাখা, আম্রপল্লবে সাজিয়ে বিভিন্ন উপাচারে মায়েরা ফল-ফুলে পূজা করেন। পূজার পূর্বে মায়েরা এক এক করে ষাটটি দুর্বা (অমর) একত্র করে নদীতে স্নান করে গঙ্গা জল সংগ্রহ করেন। পূজান্তে পূজার আশীর্বাদ বস্ত্র হাতে বেঁধে গঙ্গাঁজল ছিটিয়ে আশীর্বাদ শব্দ উচ্চারণ করেন। “ষাট ষাট হাজার বছর বেঁচে থাকো আরো দেব ষাট।” শাশুড়ি মাতা বিভিন্ন পদে খাবার সাজিয়ে তার মেয়ে জামাইকে আপ্যায়ণ করেন। জামাই বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনকেও ভোজন করানো হয়। আর এ সময় শাশুড়ির পক্ষ থেকে মেয়ে জামাইকে বস্ত্র সহ বিভিন্ন উপটৌকন আশীর্বাদ স্বরূপ প্রদান করা হয়। গ্রীষ্মকালীন এ অনুষ্ঠান নানান ফলের সমাহার। একটু লক্ষ্য করলেই দেখবেন, আমাদের এ মধুময় বাংলাদেশে মধুর সম্পর্ক গড়ার লক্ষ্যে বিভিন্ন আত্মীয় বাড়িতে আম, কাঁঠাল ফল দুধ-মিষ্টির হাড়ি আদান-প্রদান করা হয়।

আরণ্য ষষ্ঠী (জামাই ষষ্ঠী)। “আচারাৎ জামাতুরর্চ্চ নম্”। হিন্দু শাস্ত্রমতে কন্যাপক্ষ দাতা আর বর পক্ষ হচ্ছে গ্রহীতা। দাতা এবং গ্রহীতা পক্ষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার এ হচ্ছে সুন্দর মধুর প্রয়াস। বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতনীদের মধ্যে এমনকি ভারত-নেপালে এ ষষ্ঠীব্রত অনুষ্ঠিত হয়। আগেন দিনে হিন্দু প্রধান এলাকায় বিবাহিত এবং অবিবাহিত যুবকদের মধ্যে পক্ষ নিয়ে ফুটবল, কাবাডি, গোল্লাছুট খেলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আজ সারাবিশ্বে করোনার অভিশাপে সব অনুষ্ঠান বন্ধ। বাহিরে আনুষ্ঠানিকতা হবে না। কিন্তু অন্তরের আশীর্বাদ বর্ষিত হোক যা ষষ্ঠীদেবীর কৃপায় সর্বত্র সবার উপর। শুভ হোক জামাই ষষ্ঠী।

লেখক-
রণজিৎ মোদক
শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..