রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

রূপগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : সোমবার, ১ জুন, ২০২০
রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনা পারিশ্রমিকে ১৫০ ঘন্টা কাজ করানোর চেষ্টার প্রতিবাদে বে-ক্রিয়েশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ঘন্টাখানেক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। গতকাল রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

শ্রমিকরা জানান, কর্ণগোপ এলাকায় বে-ক্রিয়েশন নামে একটি পোশাক কারখানায় প্রায় ১২’শ শ্রমিক কাজ করেন। ঈদের ছুটির পর কারখানা চালু হওয়ার পর মালিকপক্ষ শ্রমিকদের বিনা পারিশ্রমিকে অতিরিক্ত ১৫০ ঘন্টা কাজ করানোর জন্য চাপ প্রয়োগ করে। শ্রমিকরা বিনা পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করতে অস্বীকৃতি জানায়।

এ সময় শ্রমিক নেতা রিপন হাজ্বী তার বাহিনীর লোকজন নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে শ্রমিকদের মারধর করে। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

কারখানার ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা পূনরায় কাজে যোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..