প্রতিটি মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক : জাহেদুর রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রতিটি মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক : জাহেদুর রহমান
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক

প্রতিটি মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক : জাহেদুর রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
প্রতিটি মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক : জাহেদুর রহমান

নারায়ণগঞ্জর কাগজ : স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) মোহাম্মদ জাহেদুর রহমান বলেছেন, আমরা বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, সেলাই মেশিন, নগদ অর্থ, মাতৃত্বকালীন ভাতা সহ নানাভাবে সহযোগিতা করে আসছি।

সরকার প্রধান চান দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক। এজন্য আপনাদের নগদ অর্থ ঋণ প্রদান করছে। এটির সঠিক ব্যবহার করে স্বাবলম্বী হতে আহবান জানাচ্ছি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা মিলনায়তনে পল্লী মাতৃকেন্দ্র ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় উপকার ভোগীদের মাঝে ঋণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মোহাম্মদ ফিরোজ আহম্মেদ খান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজ সেবা অফিসার মোঃ তাওলাদ হোসেন, আব্দুল হামিদ, মোঃ আলামিন, তাসলিমা আক্তার, তাসলিমা বেগম প্রমুখ।

৭০ জন সুবিধাভোগীদের মাঝে ১৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..