ফতুল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় মহিলা কেয়ারটেকারকে মারধর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় মহিলা কেয়ারটেকারকে মারধর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় মহিলা কেয়ারটেকারকে মারধর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
ফতুল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় মহিলা কেয়ারটেকারকে মারধর

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পৌষারপুকুর পাড় এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবকনকারীদের মাদক সেবন করতে না দেয়ায় বাড়ির মহিলা কেয়ারটেকারকে মারধর ও শ্লীতাহানী করেছে শাকিল শিশির সবুজ ও তার সহযোগিরা। বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় নির্যাতিত মহিলা মঈফুল বেগম (৪০) বাদী হয়ে মাদকসেবীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন লালপুর পৌষার পুকুর পাড় এলাকায় একটি বাড়িতে বাড়ির মালিক না থাকায় মঈফুল বেগম ও তার স্বামী কেয়ারটেকার হিসেবে বাড়ি দেখাশুনা করে আসছে। মঈফুল বেগম ও তার স্বামী ঐ বাড়িতে থাকে। ওই এলাকাতে একটি চা পানের দোকান দিয়ে মঈফুল ব্যবসা করে আসছে। তার বাড়িতে লালপুর পৌষারপুকুর পাড় এলাকার শাকিল (৩৮), শিশির (২৮), সবুজ (৩৫) সহ ১০/১২ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা অড্ডা দেয়। এতে বাড়ির নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। বাড়িতে মাদক সেবীরা ঢুকে তারা মাদক সেবন করে। তাদের মাদক সেবনে বাধা দিলে শাকিল, সবুজ, শিশির গংরা নানাভাবে ভয়ভীতি হুমকী প্রদর্শন করে আসছে। ২৫ সেপ্টেম্বর মঈফুল বেগম তার বাড়ির গেইটে তালা বন্ধ করে দোকানে আসে।

এসময় ঐ বাড়িতে তালা দেখে শাকিল, শিশির, সবুজসহ ৪/৫ জন সহযোগিদের নিয়ে মঈফুল বেগমের চা-পানের দোকানে হামলা চালায়। এসময় মঈফুল বেগমকে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং শরীরের স্পর্শ কাতর স্থানে আঘাত করে শ্লীলতাহানী ঘটায়। তার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৩৩শ’ টাকা ছিনিয়ে নেয় ঐ মাদকসেবীরা। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ফতুল্লা থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের হাতে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশ বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দল নেই জাত নেই সে যতই প্রভাবশালী হোক না কেন সুষ্ঠ তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..