নাগরিক টিভিতে আসছে মঞ্জুরুল হক মঞ্জুর ‘দারুন অফার’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নাগরিক টিভিতে আসছে মঞ্জুরুল হক মঞ্জুর ‘দারুন অফার’
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নাগরিক টিভিতে আসছে মঞ্জুরুল হক মঞ্জুর ‘দারুন অফার’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
নাগরিক টিভিতে আসছে মঞ্জুরুল হক মঞ্জুর ‘দারুন অফার’

জনপ্রিয় নাট্য নির্মাতা মঞ্জুরুল হক মঞ্জু ছোট পর্দার দর্শকদের জন্য নিয়ে আসছেন ‘দারুন অফার’। সময়ের জনপ্রিয় অভিনেতা সায়েদ জামান শাওন ও মানসী প্রকৃতিকে জুটি করে নির্মিত হয়েছে একক নাটক ‘দারুন অফার’। আশরাফুলজ্জামান বাবুর রচনায় ও মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় নাটকটি নাগরিক টিভিতে খুব শীঘ্রই প্রচার হবে।

নাটকের গল্পে দেখা যাবে, জিশান-জিনিয়া জোড়া কবুতর। জিনিয়ার বাবা বিদেশে থাকে। দেশে এলেই তাদের বিয়েটা হবে। কিন্তু জিশানের ভেতরে সন্দেহের ভূত ঢুকিয়ে দেয় পাভেল। বলে-বিয়ে করার আগে মেয়েটাকে একটু বাজিয়ে দেখ, অন্য আর কারো সাথেও তার সম্পর্ক আছে কি না। বলা যায় না, অনেকেরই থাকে এ রকম। বিয়ের পর সেটা ধরা পড়ে। তখন আর কিছু করার থাকে না। জীবনটা একবারে নরক হয়ে ওঠে। জিশান ঝিম ধরে যায়। পাভেলের কথা উড়িয়ে দিতে পারে না। দুজনে মিলে ঠিক করে, জিশান নিজেই জিনিয়াকে একটু বাজিয়ে দেখবে। অন্যকে দিয়ে বাজাতে ভরসা পায় না। শেষে সর্বনাশ হয় যদি। জিশান অন্য নতুন একটা নম্বর থেকে আমেরিকা প্রবাসী শিপন চৌধুরী পরিচয়ে রাতে কথা বলা শুরু করে। এভাবেই গল্প এগিয়ে চলে সামনে। শাওন-মানসীর রসায়ন উপভোগ করতে হলে চোখ রাখুন নাগরিক টিভির পর্দায়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..