সরকারের কাছে শাহ আলমের প্রত্যাশা ‘ভোটের ফলাফল যাতে ঘুরিয়ে না দেওয়া হয়'
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সরকারের কাছে শাহ আলমের প্রত্যাশা ‘ভোটের ফলাফল যাতে ঘুরিয়ে না দেওয়া হয়'
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

সরকারের কাছে শাহ আলমের প্রত্যাশা ‘ভোটের ফলাফল যাতে ঘুরিয়ে না দেওয়া হয়’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
সরকারের কাছে শাহ আলমের প্রত্যাশা ‘ভোটের ফলাফল যাতে ঘুরিয়ে না দেওয়া হয়'

‎‘ভোটের ফলাফল যাতে ঘুরিয়ে না দেওয়া হয়’ বর্তমান সরকারের কাছে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের কাছে দেয়া এক বক্তব্যে তিনি এই প্রত্যাশার কথা জানান।
‎
‎মোহাম্মদ শাহ আলম বলেন, আপনারা সবাই জানেন ২০০৮ সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সেই নির্বাচনে আমি বিপুল ভোটে পাশ করেছিলাম, কিন্তু তখন আমার ফলাফল ঘুরিয়ে দেয়া হয়েছিলো, এবারো সেটা হবে কিনা তা বলা যাচ্ছে না। আমি আশা করি এই সরকার নিরপেক্ষ হবে। জনগন আমাকে ভোট দিলে, আমার ফলাফল যাতে ঘুরিয়ে দেওয়া না হয়।
‎
‎এর আগে, বিকেল বেলা পঞ্চবটী থেকে গণসংযোগ শুরু করেন মোহাম্মদ শাহ আলম। এসময় ধর্মগঞ্জ চতলার মাঠ পর্যন্ত পায়ে হেটে ভোটারদের কাছে গিয়ে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
‎
‎পরে চতলার মাঠে এক উঠান বৈঠকে অংশ নেন মোহাম্মদ শাহ আলম।
‎
‎গণসংযোগ শেষে শাহ আলম বলেন, আমি যেখানে যাচ্ছি, সেখানেই গণজোয়ার দেখছি। দীর্ঘ পথ হেটে আসলাম, হাজার হাজার মানুষ সাথে ছিলো; এই থেকে বুঝা যায় যে মানুষ আমার সাথে আছে। নির্বাচিত হলে এই আসনে সন্ত্রাস, মাদক, চাদাঁবাজ, ভূমিদস্যুতার জায়গা হবে না।
‎
‎নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করে তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক কর্মীকে, যারা বিভিন্ন ওয়ার্ড বা ক্যাম্পের দায়িত্ব নিয়েছেন; তাদের ডেকে ও ফোনে হুমকি দেয়া হচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছি, তারা বলেছে এই বিষয়টা তারা দেখবে। আমি মনে করি প্রশাসন নিরপেক্ষ থাকবে, কেননা তারা দলীয় প্রশাসন নয়।
‎
‎নির্বাচনে আশঙ্কার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ শাহ আলম বলেন, নির্বাচন হবে না, এমন কিছু আমি মনে করি না। কারণ জনগন নির্বাচনমূখী হয়ে গেছে। আমি মনে করি, পেশি শক্তি ব্যাবহার করে কোন কোন প্রার্থী সুবিধা নেয়ার চেষ্টা করবে, প্রশাসন ঠিক থাকলে ও জনগন যদি রুখে দাড়ায় তাহলে তারা সেটা করতে পারবে না।
‎
‎গগণসংযোগ ও উঠান বৈঠকে ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেলসহ ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..