ফতুল্লায় মীর সোহেল আলীর উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় মীর সোহেল আলীর উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় মীর সোহেল আলীর উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
ফতুল্লায় মীর সোহেল আলীর উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

নারায়ণগঞ্জের কাগজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সভাপতি মীর মোজাম্মেল আলী বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক কারবারী, সন্ত্রাসী, জুয়া কারবারীদের উৎখাত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে পারবেন। তাই গডফাদারদের পদাঙ্ক অনুসরণ না করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর উদ্যোগে যুবলীগের কার্যালয়ে শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে কেক কাটার পূর্বে নেতাকর্মীদের উদ্দ্যেশে তিনি এসব কথা বলেন।

ফতুল্লা ইউনিয়ন ৪, ৫, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নূর মোঃ সাগর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বৃহত্তর ১, ২, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ মেহেদী হাসান শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা একে ইমন।

ফতুল্লায় মীর সোহেল আলীর উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

যুবলীগ নেতা পাপন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বৃহত্তর ১,২,৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান তমাল, যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন খান, আবদুর রহমান, শেখ সাইফুল, দিপু, মোঃ হানিফ প্রধান, আরিফ জং, হাসান, তুহিন, সানি, রানা বেপারী, ইব্রাহিম, মহিউদ্দন, বাদশা, ছাত্রলীগ নেতা তানিম, সালমান, হিমেল, মামুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ফতুল্লা ইউনিয়ন বৃহত্তর ১, ২, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ মেহেদী হাসান শাহীন বলেন, আজ আমরা সেই মায়ের জন্মদিন পালন করছি যার পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের প্রান পুরুষ সাংসদ শামীম ওসমানের একান্ত আস্থাভাজন আমাদের যুবসমাজের নয়নের মনি মীর সোহেল আলী ভাইয়ের নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নুর মোঃ সাগর গাজী বলেন, আমরা আজ বাংলাদেশের উন্নয়নের কারিগর, বিশ্বের সফল নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছি। মহান এ নেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য জীবন কামনা করছি।

খন্দকার মশিউর রহমান তরুণের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনায় মোনাজাত পরিচালনা শেষে ১৫ পাউন্ডের কেক কাটা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..