অন্তরা মাহিন এর কবিতা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অন্তরা মাহিন এর কবিতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

অন্তরা মাহিন এর কবিতা

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
অন্তরা মাহিন এর কবিতা

গড়তে হবে আবার
অন্তরা মাহিন

———————–

ছোট্ট একটা দেশের গল্প
শুনেছি অনেক আগে,
সেই দেশটা অর্জিত হয়
লক্ষ প্রাণের ত্যাগে।

হাজার নারীর লাঞ্চনা
মায়ের শূন্য কোল,
মৃত্যুকালে তবুও বাবা
ছাড়েনি মাতৃবোল।

এমনি করে সোনার বাংলা
গড়ল শহীদ ভাই,
এখন দেখি বাস্তবে তার
কোন রূপ-ই নাই !

মারামারি রাহাজানি
সন্ত্রাস করে রাজ,
নষ্ট সবার রাতের ঘুম
বন্ধ সকল কাজ।

রাজনীতির গরম হাওয়া
করছে বাতাস ভারী,
দলে থাকা বখাটের কাছে
লাঞ্চিত হয় নারী।

শিউরে ওঠে শরীর আমার
থরথরে কাপে বুক!
জঙ্গি হামলায় হারিয়ে গেছে
হাজার জনের সুখ।

এই কি ছিল শহীদের সপ্ন?
এই কি গাজীর আশা?
হারিয়ে যাচ্ছে সংসকৃতি
হারাচ্ছে বাংলা ভাষা।

দেশজুড়ে দুর্নীতি
ন্যায় হারাচ্ছে আস্থা,
আইন বিভাগের কার্যকলাপ
আজকাল বড়ই সস্তা।

দিন বদলের পালা এবার
রুখতে হবে সবার,
মায়ের স্বপ্ন সোনার বাংলা
গড়তে হবে আবার।

আজ থেকে শপথ নিলাম
ন্যায় বিচারের জন্য,
আর কাউকে হতে দেবনা
সন্ত্রাসীদের পণ্য।


নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..