হবু বধূর লেহেঙ্গা কিনে না দেয়ায় বরের আত্মহত্যা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
হবু বধূর লেহেঙ্গা কিনে না দেয়ায় বরের আত্মহত্যা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

হবু বধূর লেহেঙ্গা কিনে না দেয়ায় বরের আত্মহত্যা

বন্দর সংবাদদাতা
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
হবু বধূর লেহেঙ্গা কিনে না দেয়ায় বরের আত্মহত্যা

বন্দরে হবু বধূকে লেহেঙ্গা কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে মাসুদ (২৪) নামে এক হবু বর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি পূর্বপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী মাসুদ ওই এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে। সে পেশায় একজন ক্ষদ্র তুলা ব্যবসায়ী বলে জানা গেছে।

বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া জানান, আগামী ১৩ নভেম্বর মাসুদের বিয়ের দিন ধার্য করা হয়। মায়ের সঙ্গে বিয়ের কেনাকাটা করছিলেন মাসুদ। হবুবধূ মাসুদের কাছে একটি লেহেঙ্গা কিনে দেয়ার আবদার করেন। মাসুদ তার মাকে লেহেঙ্গা কিনে দেয়ার জন্য বলে। মা লেহেঙ্গা কিনে দিতে অস্বীকার করেন। এতে অভিমান করে শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মাসুদ। এ ব্যাপারে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..