ফতুল্লায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
ফতুল্লায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

নিজস্ব সংবাদদাতা : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসবের রঙ ছড়িয়ে দিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পের দক্ষ কারিগররা। তাদের হাতের নিপুণ ছোঁয়া আর শেষ মুহূর্তে রঙ তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করেছে একেকটি প্রতিমা। শৈল্পিক কারুকার্যের অলঙ্কারে ফুটে উঠছে দেবী দুর্গার সৌন্দর্য।

আগামী ৪ অক্টোবর (শুক্রবার) মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে বৃহৎ এই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ জন্য প্রতিমা সাজানোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যেন দেবী দুর্গার আগমনে দম ফেলবার ফুসরত নেই মৃৎশিল্পীদের।

এদিকে, প্রকৃতির চারপাশজুড়ে মৃদু হাওয়ায় গা ভাসিয়ে দোল খাচ্ছে কাশফুল। কাশবনের উচ্ছলতাই জানিয়ে দিয়েছে দুর্গার আগমনী বার্তা। এ বছর দেবী দুর্গা ঘোটকে আগমন করে ঘোটকেই স্বামীগৃহে গমন করবে।

জানা গেছে, এ বছর নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় স্থায়ী-অস্থায়ী মিলে ২০৫টি পূজামণ্ডপ ও মন্দিরে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখন মণ্ডপজুড়ে চলছে প্রতিমা স্থাপনসহ সাজসজ্জার কাজ।

মৃৎশিল্পী জগদীশ পাল জানান, গত বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরির কাজ একটু বেশি। প্রতিমা দৃষ্টিনন্দন করতে দিনরাত কাজ হচ্ছে। এখন রঙ তুলির আঁচড়ে সাজানো হচ্ছে।

লালপুর (বটতলা) মন্দির কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস জানান, প্রতিমা নির্মাণ শিল্পীরা রাতভর পরিশ্রম করছেন। চলছে রঙ তুলির আঁচড়ের কাজ।

তিনি আরও জানান, পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এছাড়া সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিনয় রতন দাস, আদিত্য সরকার, সুমিত দাস, প্রদীপ দাস, সুমন ঘোষ, নন্দলাল বসাক, সুনীল ঘোষ, মৃৎশিল্পী প্রদীপ পাল, দিলীপ চন্দ্র পাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..