বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ মাদক : ওসি আসলাম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ মাদক : ওসি আসলাম
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ মাদক : ওসি আসলাম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ মাদক : ওসি আসলাম

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেছেন, মাদকাসক্তি ব্যক্তি নিজের সাথে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। এই মাদকের ফলে আমাদের ভবিষ্যত তরুণ প্রজন্ম ধ্বংস হলে দেশের উন্নয়নের কিছুই থাকবে না। সমাজ থেকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে তথ্য দিন, পুলিশ আপনাদের পাশে আছে।

বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকাল ৪টায় পাগলা ওয়ায়েস করণী আদর্শ নগর আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, জুয়া নির্মূলে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তবে এসব অপরাধ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা ও উদ্দীপনায় আজকে বাংলাদেশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

আপনাদের সহযোগিতার কারণে ফতুল্লায় চুরি, ডাকাতি, ছিনতাই, ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মত অপরাধ অনেকটাই কমে এসেছে। তবে একেবারেই ক্রাইম ফ্রি সমাজ চিন্তা করা যায় না। কেউ অপরাধ করলে আমরা দ্রুত সময়ে তাদের সনাক্ত করে গ্রেফতার করছি।

মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ওসি আসলাম বলেন, বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ মাদক। আমরা চাইনা ঐশীর মত আর কোন ঐশী আমাদের সমাজে তৈরি হোক। মাদক সম্পর্কিত তথ্য পুলিশকে দিন। তথ্য দাতার নাম কোন অবস্থায় প্রকাশ করা হবে না। তথ্য দাতার নাম প্রকাশ করা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করার অংশ। পুলিশের কোন সদস্য মাদক ও মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত থাকলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে, কোন ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে এধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম জাকির, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এমওএফ খোকন, আদর্শ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নিশাদ আহম্মেদ, ওয়ায়েস করণী আদর্শ নগর আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রুস্তম আলী শেখ, মোহাম্মদিয়া জামে মসজিদের সহ-সভাপতি আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, শাহ-আলম হাওলাদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..