নিজস্ব সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাগলনাথ মিষ্টান্ন ভান্ডার ও সিলভার হাউজিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শিবু দাস এর উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার ০৪ অক্টোবর দুপুর ২টায় পাগলা কামালপুরের কামাল প্লাজায় সিলভার হাউজিং লিঃ এর কার্যালয়ে এ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিলভার হাউজিং লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শিবু দাস বলেন, প্রতিবছরই পূজার আনন্দকে সবার মাঝে বিলিয়ে দেয়ার লক্ষ্যেই পাগলনাথ মিষ্টান্ন ভান্ডার ও সিলভার হাউজিং লিঃ এর উদ্যোগ নিয়ে থাকে। আমি সবসময় মানুষের জন্য কাজ করি, যতদিন বেঁচে আছি মানুষের জন্যই কাজ করে যাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডিরেক্টর দীপক দাস মনা, এসিস্ট্যান্ট ডিরেক্টর ঝিলিক দাস, জেনারেল ম্যানেজার গাউসুল আজম রানা, চিফ এডভাইজার বিমল চন্দ্র রায়, শংকর দাস, ডাঃ অনিল চন্দ্র দাস, নগেন্দ্র চন্দ্র মন্ডল, পরিমল মন্ডল, অশোক সরকার, রতন মন্ডল, ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, চন্দ্রজিৎ চন্দ্র বাড়ৈ, সুকুমার সরকার প্রমুখ। এছাড়াও পাগলনাথ মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায়ই আড়াই শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...