লালপুর বটতলা কালীমন্দিরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
লালপুর বটতলা কালীমন্দিরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

লালপুর বটতলা কালীমন্দিরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
লালপুর বটতলা কালীমন্দিরে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু

ফতুল্লা সংবাদদাতা : দেবী দূর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে। এমন বিশ্বাস নিয়ে প্রতিবারের মত এবারও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় ‘দুর্গাপূজা’ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলার ফতুল্লা ইউনিয়নের লালপুর বটতলা শ্রীশ্রী কালী মন্দিরে বৃহৎ পরিসরে মহাষষ্ঠীর মধ্য শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।

লালপুর বটতলা মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস বলেন, রাম শরৎকালে দেবীকে আহ্বান করেছিলেন বলে এ পূজা শারদীয় দুর্গাপূজা নামেও পরিচিত। আর মর্ত্যলোকে আসতে দেবীর সেই ঘুম ভাঙানোকে বলা হয় অকালবোধন। অর্থাৎ অসময়ে দেবিকে জাগিয়ে তোলা।

নীল রতন দাস আরো বলেন, ‘মায়ের ঘোড়ায় চেপে আসা অমঙ্গলের লক্ষণ। কিন্তু আমরা প্রার্থনা করবো, করুণাময়ী মা যেন সব অকল্যাণ থেকে আমাদের গোটা পৃথিবীকে রক্ষা করেন। আমরা পূজায় প্রার্থনা করবো, পৃথিবীর সব প্রাণ প্রকৃতির জন্য।’

লালপুর বটতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস বলেন, পূজা উপলক্ষ্যে মহাষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে সকলেই অংশগ্রহণ করতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, আদিত্য সরকার, সুমিত দাস, প্রদীপ দাস, সুমন ঘোষ, নন্দলাল বসাক, প্রদীপ কুমার সরকার, সুনীল ঘোষ, অখিল রায়, সুমন রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..